ফ্যাক্টওয়াচ সম্পাদকের নামে বানোয়াট বক্তব্য প্রচার 

17
ফ্যাক্টওয়াচ সম্পাদকের নামে বানোয়াট বক্তব্য প্রচার 
ফ্যাক্টওয়াচ সম্পাদকের নামে বানোয়াট বক্তব্য প্রচার 

'দৈনিক সংবাদ সূত্র (Dainik Sangbad Sutra)' নামের একটি ফেসবুক পেজে ফ্যাক্টচেকিং নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটিতে ফ্যাক্টওয়াচ সম্পাদক সুমন রহমানের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছেঃ "ফ্যাক্টচেক একটি অত্যন্ত দায়িত্বশীল কাজ। দেশের কোটি কোটি মানুষ এই তথ্যের ওপর নির্ভর করে। সেখান থেকে যদি বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়, সেটি অবশ্যই দুঃখজনক।" ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, দৈনিক সংবাদ সূত্রকে এমন কোনো বক্তব্য দেননি সুমন রহমান। 

 

এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে।   

দৈনিক সংবাদ সূত্র‘র পোস্টটি পর্যালোচনা করে, সম্প্রতি হামের টিকা ঘিরে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে দ্য ডিসেন্ট এবং সাংবাদিক জুলকারনাইন সায়েরকে দুটি বিপরীত অবস্থান নিতে দেখা যায় । এরই পরিপ্রেক্ষিতে অনলাইনে আলোচনা- সমালোচনার জন্ম হয়। আলোচিত ফেসবুক পোস্টটি সেই ঘটনার প্রতিফলন। এই পোস্টে ফ্যাক্টওয়াচ সম্পাদক সুমন রহমানকে উদ্ধৃত করে বলা হয়, “ফ্যাক্টচেক একটি অত্যন্ত দায়িত্বশীল কাজ। দেশের কোটি কোটি মানুষ এই তথ্যের ওপর নির্ভর করে। সেখান থেকে যদি বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়, সেটি অবশ্যই দুঃখজনক। ভবিষ্যতে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্মগুলোকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনস্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে তথ্য উপস্থাপনে কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাত দেশব্যাপী বিভ্রান্তি সৃষ্টি করে এবং এর প্রভাব হতে পারে মারাত্মক।”

তবে ফ্যাক্টওয়াচ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘দৈনিক সংবাদ সূত্র’ নামের কোনো সংবাদমাধ্যমকে তিনি বক্তব্য প্রদান করেননি। অর্থ্যাৎ, তাকে উদ্ধৃত করে ছড়ানো এই বক্তব্য সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন।

তার নামে প্রচারিত এই ভুয়া বক্তব্যের জন্য এক ধরনের বিভ্রান্তির তৈরি হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এই বানোয়াট বক্তব্য সম্বলিত ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

Claim:
'দৈনিক সংবাদ সূত্র (Dainik Sangbad Sutra)' নামের একটি ফেসবুক পেজে ফ্যাক্টচেকিং নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটিতে ফ্যাক্টওয়াচ সম্পাদক সুমন রহমানের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছেঃ "ফ্যাক্টচেক একটি অত্যন্ত দায়িত্বশীল কাজ। দেশের কোটি কোটি মানুষ এই তথ্যের ওপর নির্ভর করে। সেখান থেকে যদি বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়, সেটি অবশ্যই দুঃখজনক।”

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh