ইন্টারনেট গুজব

মায়ানমারের ভিডিওকে বাংলাদেশ সেনাবাহিনীর মারধরের ভিডিও বলে প্রচার

মায়ানমারের ভিডিওকে বাংলাদেশ সেনাবাহিনীর মারধরের ভিডিও বলে প্রচার

সম্প্রতি ফেসবুকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। সেখানে দাবি করা হচ্ছে এটা ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং সমন্বয়কদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর মারধরের দৃশ্য। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওতে দেখানো সামরিক পোশাক পরিহিত অবস্থায় যারা মারধর করছেন তারা বাংলাদেশের সেনা সদস্য নয়। মূলত ভিডিওটি হচ্ছে মায়ানমারের কাচিন ইনডিপেডেন্স আর্মি (কেআইএ) ও তা’আং ন্যাশনাল লিবারেশন […]

বস্তাবন্দী অবস্থায় নয় বরং সুস্থ অবস্থায় উদ্ধার সুবা, পুরোনো ভিডিও ভাইরাল

বস্তাবন্দী অবস্থায় নয় বরং সুস্থ অবস্থায় উদ্ধার সুবা, পুরোনো ভিডিও ভাইরাল

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কয়েকটি ভিডিও পোস্ট দেখুন এখানে, এখানে , এখানে , এখানে , এখানে।  রিভার্স ইমেজ সার্চে ভিডিওটি “জার্নাল আই ২৪” নামের একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। এটি ২০২২ সালের ২১ জুলাই চ্যানেলটিতে প্রকাশ করা হয়। উক্ত চ্যানেল থেকে ভিডিওর বর্ণনা ও প্রকাশিত হওয়ার সময় দেখে এটি স্পষ্ট হওয়া যাচ্ছে, ভিডিওটি পুরোনো। উদ্ধারকৃত […]

শবে বরাত উপলক্ষে বিকাশে ৫৩০০ টাকা সরকারি অনুদান দেওয়ার ভুয়া দাবি

শবে বরাত উপলক্ষে বিকাশে ৫৩০০ টাকা সরকারি অনুদান দেওয়ার ভুয়া দাবি

গুজবের উৎস ২৯ জানুয়ারি থেকে ফেসবুকে এই তথ্য ছড়াতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। বিকাশের ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেজ অনুসন্ধান করে দেখা যাচ্ছে, বিকাশ থেকে শবে বরাত উপলক্ষে দেশের নাগরিকদের সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অনুদান দেওয়ার ঘোষণা আসেনি। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইট, অফিশিয়াল ফেসবুক পেজ এমনকি মূলধারার গণমাধ্যম থেকেও এ ধরনের ঘোষণা পাওয়া যায়নি। পোস্টগুলোর সাথে […]

জেলখানায় ফারুক খানের স্ট্যাটাস প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড

জেলখানায় ফারুক খানের স্ট্যাটাস প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড

গুজবের উৎস  ৩ ফেব্রুয়ারি থেকে ফেসবুকে ফটোকার্ডটি শেয়ার হতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।  ফ্যাক্টওয়াচের অনুসন্ধান  অনুসন্ধানে দেখা যাচ্ছে, স্ট্যাটাস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা উক্ত বিবৃতি দিয়েছেন– এমন কোনো ফটোকার্ড ও খবর প্রথম আলো প্রকাশ করেনি। বরং প্রথম আলো তাদের ফেসবুক পেজ থেকে একটি সতর্কতামূলক পোস্ট করে জানিয়েছে তাদের নাম ব্যবহার করে ছড়ানো এই […]

আওয়ামী লীগের কর্মসূচী ঘিরে ভুয়া ফটোকার্ড

আওয়ামী লীগের কর্মসূচী ঘিরে ভুয়া ফটোকার্ড

ফটোকার্ড-১ “আওয়ামী লীগ কর্মসূচি দিতেই পারে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। কোনো দলের রাজনৈতিক অধিকার হরণের পক্ষে নই“- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বিবৃতি দিয়েছেন দাবিতে ফেসবুকে বিবিসি বাংলার আদলে বানানো একটি ফটোকার্ড ছড়িয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।  বিবিসি বাংলার ওয়েবসাইট এবং ফেসবুক পেজ অনুসন্ধান করে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায় না। […]

মুম্বাইয়ে বিজেপির সভা থেকে শেখ হাসিনার ভাষণের ভিডিওটি এডিট করা

মুম্বাইয়ে বিজেপির সভা থেকে শেখ হাসিনার ভাষণের ভিডিওটি এডিট করা

গুজবের উৎস  ২১ জানুয়ারি থেকে ফেসবুকে পোস্টটি ভাইরাল হয়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।  ফ্যাক্টওয়াচের অনুসন্ধান  ভিডিওতে শেখ হাসিনাকে মুক্তিযোদ্ধা কোটা এবং কোটা আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। তাই সাবেক প্রধানমন্ত্রীর উক্ত ভাষণগুলো নিয়ে অনুসন্ধান করলে ইউটিউবে দেশ টিভির চ্যানেলে “শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি: প্রধানমন্ত্রী” শিরোনামে একটি […]

টাঙ্গাইলে লাঠিপেটার ভিডিওটি কোভিড লকডাউনের জন্য, নামাজের জন্য নয়

টাঙ্গাইলে লাঠিপেটার ভিডিওটি কোভিড লকডাউনের জন্য, নামাজের জন্য নয়

গুজবের উৎস ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে ,এখানে। এই পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, “জুম্মার নামাজের সময় রাস্তায় কোনো ঘুরাঘুরি করা চলবে না- শরিয়া আইন চলছে!!! তালেবানি রাষ্ট্র বঙ্গ দেশ আজ।” অনুসন্ধান রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যাচ্ছে, এই ভিডিওটি ২০২০ সালের ৭ এপ্রিল অনলাইনে প্রথম দেখা গিয়েছিল। পরবর্তী কয়েকদিনে অনেকে ভিডিওটি পুনরায় নিজেদের […]

‘৭১-এ জামায়াত কোনো ভুল করেনি’ – শীর্ষক ফটোকার্ডটি বিকৃত

‘৭১-এ জামায়াত কোনো ভুল করেনি’ – শীর্ষক ফটোকার্ডটি বিকৃত

গুজবের উৎস জানুয়ারির ৯ তারিখ থেকে ফেসবুকে পোস্টটি ছড়ায়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।  ফ্যাক্টওয়াচের অনুসন্ধান  আমার দেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ সন্ধান করে দেখা যাচ্ছে তারা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বানোয়াট ফটোকার্ডের ফরম্যাট ও ফন্টের সাথে আমার দেশের আসল ফটোকার্ডের পার্থক্য লক্ষণীয়। এছাড়া ফটোকার্ডটি বানানোর সময় “ভুল”, “বীর প্রতীক”,”কারণে”- এ শব্দগুলোকে […]

পুরোনো ভিডিওকে সমন্বয়কদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের আন্দোলন দাবিতে প্রচার

পুরোনো ভিডিওকে সমন্বয়কদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের আন্দোলন দাবিতে প্রচার

বিভ্রান্তির উৎস ২২ জানুয়ারি থেকে ভিডিওটি ফেসবুকে উক্ত দাবিতে প্রচার হতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।  ফ্যাক্টওয়াচের অনুসন্ধান  ভিডিওর কিছু কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করে “SM Nayeem Hasan” নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ১৬ জুলাই “অস্তিত্বের লড়াইয়ে, ডুয়েট, গাজীপুর” ক্যাপশনে শেয়ার করা একটি ভিডিও পাওয়া যাচ্ছে, যার […]

কোটা আন্দোলন নিয়ে তারেক রহমান ও ঢাবি প্রো ভিসির ভাইরাল কথোপকথনটি পুরোনো

কোটা আন্দোলন নিয়ে তারেক রহমান ও ঢাবি প্রো ভিসির ভাইরাল কথোপকথনটি পুরোনো

অনলাইন প্ল্যাটফর্ম ফেইস দ্য পিপল-মুখোমুখির ফেসবুক পেজে দাবি করা হয়েছে, ‘তারেক রহমানের সাথে ঢাবির প্রো ভিসি ড. মামুন আহমেদের কথোপকথন ফাঁস, জুলাই আন্দোলনের সময় যে দিকনির্দেশনা দিয়েছেন তারেক।’ ভিডিওটি পোস্ট করে ঢাকা পোস্ট ও যায়যায়দিন লিখেছে, তারেক রহমানের সঙ্গে ঢাবি উপ-উপাচার্যের কথোপকথন ফাঁস। কথোপকথনটি কখনের সে ব্যাপারে কোনো তথ্য নেই ফেসবুক পোস্টগুলোতে। ভিডিওটি যাচাইয়ে প্রাসঙ্গিক […]

ভারতের পিকনিকের ঘটনাকে বাংলাদেশ-ভারত সীমান্তে ‘শব্দ যুদ্ধ’ বলে প্রচার

ভারতের পিকনিকের ঘটনাকে বাংলাদেশ-ভারত সীমান্তে ‘শব্দ যুদ্ধ’ বলে প্রচার

উৎস জানুয়ারির ২২ তারিখ থেকে ফেসবুকে পোস্টটি ভাইরাল হয়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।  ফ্যাক্টওয়াচের অনুসন্ধান  ভিডিওটির কিছু কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউবে ‘Robiul Funny’ নামক একটি চ্যানেল থেকে ১৭ জানুয়ারি “মুর্শিদাবাদ VS নদিয়া open a competition” শিরোনামে শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়। এর সাথে ভাইরাল ভিডিওটি হুবহু মিলে […]

সাবেক বিচারপতি মানিক মারা যাওয়ার দাবিটি ভিত্তিহীন

সাবেক বিচারপতি মানিক মারা যাওয়ার দাবিটি ভিত্তিহীন

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে।  ফেসবুক পোস্টগুলোর সঙ্গে অবিচুয়ারি ঢঙে কিছু বাণী জুড়ে দিয়েছেন অনেকে। যেমন এই আইডির ক্যাপশনে বলা হয়েছে-   “শোকসংবাদ ১৯৭১ সালের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ‘সামসুদ্দিনচৌধুরী  মানিকসাহেব‘কে  অবৈধ ইউসুন গংরা কারাগারে নির্যাতন করে হত্যা করেছে!! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!! মহান আল্লাহ মরহুম’কে জান্নাত বাসি করুন, উনার […]