ইন্টারনেট গুজব

সমন্বয়ক সারজিস আলম গ্রেফতারের তথ্যটি ভুয়া

সমন্বয়ক সারজিস আলম গ্রেফতারের তথ্যটি ভুয়া

গুজবের উৎস ১৪ই ডিসেম্বর ২০২৪ এ কয়েকটি ফেসবুক একাউন্ট থেকে উক্ত পোস্টটি করা হয়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।   ফ্যাক্টওয়াচ অনুসন্ধান  প্রথমত, গণমাধ্যমে অনুসন্ধান করে এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম গ্রেফতার হয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। দ্বিতীয়ত, ফেসবুকে এই তথ্যটি পোস্ট […]

বঙ্গবন্ধুর প্রতি সেনাপ্রধানের কৃতজ্ঞতা প্রকাশের পুরনো বক্তব্যকে বিজয় দিবসের বলে প্রচার

বঙ্গবন্ধুর প্রতি সেনাপ্রধানের কৃতজ্ঞতা প্রকাশের পুরনো বক্তব্যকে বিজয় দিবসের বলে প্রচার

বিভ্রান্তির উৎস ১৬ ডিসেম্বর থেকে ফেসবুকে পোস্টটি ভাইরাল হয়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধান  ভাইরাল ভিডিওতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বলতে শোনা যায় – “বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা ওনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং সেই স্বাধীন দেশের আজকে আমি সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা। সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার […]

রাষ্ট্রপতি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানটি বিজয় দিবস উপলক্ষে দেননি

রাষ্ট্রপতি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানটি বিজয় দিবস উপলক্ষে দেননি

ভাইরাল ভিডিওটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই একে বিশ্লেষণ করে দেখে ফ্যাক্টওয়াচ টিম। ভিডিওতে মাছরাঙা টিভির একটি লোগো এবং রাষ্ট্রপতির ভাষনমঞ্চে ‘নাগরিক সংবর্ধনা’ লেখা দেখতে পাওয়া যায়।  ভিডিওতে রাষ্ট্রপতি সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে বলেন।   এই সূত্র ধরে মাছরাঙা নিউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ১৬ মে ২০২৩ এ সরাসরি সম্প্রচার করা ভাইরাল […]

যশোরে মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার ভিডিও নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা

যশোরে মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার ভিডিও নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা

এ ধরনের কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ।  ঢাকা মেইলের প্রতিবেদন সঙ্গে ডামি অস্ত্র দুটির ছবি আছে। লক্ষ্য করলে দেখা যায় সাদা ককশিট দিয়ে বানানো বন্দুক দুটিতে কালো রং করা হয়েছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে,  ভিডিওটির ব্যানারে দেখা যাচ্ছে, যশোরের রাজারহাটে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতী […]

ইন্দোনেশিয়ার মসজিদে আগুন লাগার ভিডিও ভারতের বলে প্রচার

ইন্দোনেশিয়ার মসজিদে আগুন লাগার ভিডিও ভারতের বলে প্রচার

বিভ্রান্তির উৎস ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। ফ্যাক্টওয়াচ অনুসন্ধান রিভার্স ইমেজ সার্চ করে ঘটনার উৎস অনুসন্ধান করতে গিয়ে ইন্দোনেশিয়া-ভিত্তিক দুটি ফেসবুক পেজ থেকে ৮ ডিসেম্বর ২০২৪ এ প্রকাশিত কিছু ছবি ও ভিডিও পাওয়া যায়। ভাইরাল ভিডিওর সাথে মিলিয়ে দেখা যাচ্ছে, সেগুলো একই ঘটনার […]

ইজতেমার মাঠের সংঘর্ষে ১৫০ মানুষের মৃত্যুর দাবিটি গুজব 

ইজতেমার মাঠের সংঘর্ষে ১৫০ মানুষের মৃত্যুর দাবিটি গুজব 

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ‘’স্বাধীন বাংলাদেশ নিউজ২৪৭ ব্লগস্পট’’ নামের একটি সাইটে এ সম্পর্কিত একটি প্রতিবেদন পাওয়া যায়।  প্রতিবেদনটিতে দাবি করা হয়, গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে তাবলিগ জামাতের সাদ ও জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা ১০০ থেকে ১৫০ জনে পৌঁছেছে। তবে প্রতিবেদনটিতে দাবিটির পক্ষে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। বরং সাইটটি ঘুরে দেখা […]

পহেলা জানুয়ারি থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধের দাবিটি বিভ্রান্তিকর

পহেলা জানুয়ারি থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধের দাবিটি বিভ্রান্তিকর

কোচিং সেন্টার বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে।  দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীনের বক্তব্যের সূত্র ধরে বলা হয়েছে,  ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস এবং গুজব প্রতিরোধে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিগগিরই মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন […]

সুইজারল্যান্ডের আদালতে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করার দাবিটি মিথ্যা

সুইজারল্যান্ডের আদালতে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করার দাবিটি মিথ্যা

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এমন কিছু হলে তা দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচার হতো।তবে সংবাদমাধ্যমে এমন কোনো তথ্য নেই। এছাড়া ফেসবুক পোস্টগুলোতেও কোনো তথ্যসূত্র দেওয়া হয়নি।  বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভারতে অবস্থানরত শেখ হাসিনার নানা বিবৃতিসহ ভারতে তাঁর অবস্থান […]

ইজতেমা ময়দানের পাশে অগ্নিকান্ডের দৃশ্য দাবিতে রোহিঙ্গা ক্যাম্পের পুরনো ভিডিও প্রচার

ইজতেমা ময়দানের পাশে অগ্নিকান্ডের দৃশ্য দাবিতে রোহিঙ্গা ক্যাম্পের পুরনো ভিডিও প্রচার

বাংলাদেশে তাবলীগ জামাতের দু’টি অংশ মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারিরা টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে  সংঘাতে জড়ায় যেখানে  কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছে। জুবায়ের ও সাদপন্থীদের  এই উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্ব ইজতেমার মাঠের পাশে বাড়িঘরে কোনো অগ্নিকান্ডের ঘটনা  ঘটেছিল কি না এ সম্পর্কে জানার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা […]

১০ টাকার কয়েনের ভাইরাল ছবিটি স্মারক মুদ্রার, প্রচলিত কোনো কয়েন নয়

১০ টাকার কয়েনের ভাইরাল ছবিটি স্মারক মুদ্রার, প্রচলিত কোনো কয়েন নয়

দাবিটি নিয়ে সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে নিউজ পোর্টাল বাংলানিউজ২৪-এ ২০১১ সালের ২৮ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই বছর যৌথভাবে বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রৌপ্য নির্মিত একটি স্মারক মুদ্রা বের করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।  প্রতিবেদনটিতে স্মারক মুদ্রাটি সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। প্রতিবেদন অনুসারে, মুদ্রাটির এক পিঠে […]

কণ্ঠশিল্পী মমতাজকে আটকের দাবিটি ভিত্তিহীন

কণ্ঠশিল্পী মমতাজকে আটকের দাবিটি ভিত্তিহীন

দাবিটির সত্যতা যাচাইয়ে যমুনা টিভির ওয়েবসাইট, ফেসবুকসহ ভেরিফায়েড অন্যান্য সামাজিক মাধ্যম খুঁজে সম্প্রতি মমতাজের আটক হওয়ার কোনো তথ্য পাওয়া যায় নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে অন্য কোনো সংবাদমাধ্যম সূত্রেও দাবিটির কোনো সত্যতা পাওয়া যায় নি। বরং অনুসন্ধানে দেখা যায়, মমতাজের আটক হওয়ার দাবিতে ভাইরাল হওয়া যমুনা টিভির কথিত ছবিটি এর আগেও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছিল। ছাত্র-জনতার […]

ইউনুসের বক্তব্য নিয়ে মন্তব্যের কারণে তাহেরীর নামে মামলা হয় নি

ইউনুসের বক্তব্য নিয়ে মন্তব্যের কারণে তাহেরীর নামে মামলা হয় নি

দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চে তাহেরীর নামে মামলার ঘটনায়  বেসরকারী সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪-এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর উস্কানিতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ […]