কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রধানমন্ত্রী এই শিশুর সব দায়িত্ব নিয়েছেন দাবিতে ভাইরাল ছবিটি এআই
ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। এসব পোস্টে বলা হয়েছে, ‘’দৌলোদিয়া ফেরিঘাটে বাস তলিয়ে যাওয়ার কারণে বাচ্চাটার বাবা-মা দুজনেই পানিতে তলিয়ে মা*রা গেছে তাই বাচ্চাটির সব দায়িত্ব নিলেন প্রিয় তারেক রহমান এবং জাইমা রহমান ‘’ (বানান অপরিবর্তিত রাখা হয়েছে) এই পোস্টের সাথে যে ছবি যুক্ত করা হয়েছে, সেখানে […]






















ঈদ উপহারের নামে প্রধানমন্ত্রী পরিবারের আদলে এআই ভিডিও প্রচার
ফ্যাক্টওয়াচ এমন ১০টি প্রতারক পেজকে পর্যবেক্ষণ করেছে। প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে এই পেজগুলো পাওয়া যায়। পেজগুলো হলো, ট্রেন্ডিং বাঙালি, Zaima Rahman BNP, জনতার ইনকিলাব, জাইমা রহমান, ধানের শীষ অনুদান ফান্ড, মানবতার ফেরিওয়ালা, ফ্যামিলি কার্ড আবেদন কেন্দ্র, Auwal Tv, তারেক রহমান.02 এবং Ovi Creations । প্রতিটি পেজে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের ছবি ও […]






















ভিডিওটিতে অখণ্ড ভারত ও বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি মোদি
ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। ভাইরাল ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স সার্চে ভারতীয় সংবাদমাধ্যম ডিডি নিউজের ইউটিউব চ্যানেলে নরেন্দ্র মোদির সম্পূর্ণ বক্তব্যটি পাওয়া যায়। প্রায় ৩৫ মিনিটের এই বক্তব্যে নরেন্দ্র মোদী ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবন ও প্রযুক্তির দ্বারা চালিত বিশ্বনেতা হিসেবে দেশটির উত্থানের ওপর জোর দিয়েছেন। […]






















কাল্পনিক প্লাস্টিকের ডিম ও চালের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এআই আর্মি
কৃত্রিমভাবে প্লাস্টিকের ডিম তৈরির কারখানায় কথিত অভিযান ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। ১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম সদৃশ পোশাক পরিহিত এক ব্যক্তি ক্যামেরায় বলছেন, ‘প্রিয় দেশবাসী, আমরা এই কারখানায় অভিযান পরিচালনা করছি। যেখানে কৃত্রিমভাবে প্লাস্টিকের ডিম তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। আমরা খবর পেয়ে অপরাধীকে আটক […]






















হাদি হত্যায় অভিযুক্ত মাসুদের সঙ্গে জুমার ছবিটি এআই জেনারেটেড
ফেসবুকে প্রচারিত এই ছবিযুক্ত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। এই ছবিটি নিয়ে অনুসন্ধানে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পাওয়া যায়। গত বছরের ১৫ ডিসেম্বর তিনি এটি পোস্ট করেন। ছবিটির সঙ্গে জুমার হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদের দাবিতে ভাইরাল ছবিটির কিছু মিল পাওয়া যায়। দুটি ছবিতেই […]






















তেল আবিবে ইরানের মিসাইল হামলা দাবিতে এআই ভিডিও প্রচার
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন- চ্যানেল ওয়ান, বিডি২৪রিপোর্ট। ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ইন্সটাগ্রামে ‘paralelverse_net‘ নামের একটি অ্যাকাউন্টে এটি পাওয়া যায়। গত সোমবার (২ মার্চ) অ্যাকাউন্টটিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটির দীর্ঘ ক্যাপশনের নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে এটি এআই […]






















নিহত আয়াতুল্লাহ খামেনির ছবি দাবিতে একাধিক এআই ছবি, ভিডিও প্রচার
ছবি ১: এই ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে একজনের মুখাবয়ব দেখা যাচ্ছে। রিভার্স ইমেজ সার্চে ইনস্টাগ্রামের দুইটি অ্যাকাউন্টে পাওয়া যায় ছবিটি। এর মধ্যে ‘sarnegoni_2026‘ নামের একটি অ্যাকাউন্টে ২৫ জানুয়ারি ছবিটি পাওয়া যায়। ক্যাপশনে লেখা, ‘Coming soon..’। ‘kafesepiid’ নামের আরেকটি অ্যাকাউন্টে এই ছবিটি পাওয়া যায় ৬ জানুয়ারি। অপরদিকে খামেনির মৃত্যু নিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা […]






















পরিবার হারানো ফাইজার সঙ্গে জামায়াত আমিরের ছবিটি এআই জেনারেটেড
ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। দাবিটির সত্যতা যাচাইয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কোনো ছবি বা ফাইজার সঙ্গে দেখা করার ব্যাপারে কোনো পোস্ট পাওয়া যায়নি। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন কোনো ছবি বা পোস্ট নেই। এই পেজে জামায়াতের আমিরের গতকাল বুধবারের […]






















ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এআই ছবি দিয়ে মোরাল পুলিশিং
এ ধরনের পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। অনুসন্ধানের শুরুতে আনিস আহমেদ (Anis Ahmed) নামের আইডিতে অনুসন্ধান করে দেখা যায়, এটির ফলোয়ার সংখ্যা ৬ লাখের ওপরে। এই আইডিতে অনেক পোস্টের সঙ্গে এআই দিয়ে বানানো ছবি বা ভিডিও যুক্ত করা হয়েছে। পোস্টগুলোর মধ্যে পাঁচটি পোস্ট গত ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসে যুগলদের শাস্তি নিয়ে। এগুলোর ক্যাপশনের […]






















মোটরসাইকেল চলাচলে সেনাবাহিনীর সতর্কবার্তা দাবিতে এআই ভিডিও প্রচার
ফেসবুকে এই দাবিতে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে। এআই ভিডিও দাবিটির সত্যতা যাচাইয়ে ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণে বেশ কিছু অসঙ্গতি নজরে আসে। যেমন, শব্দের উচ্চারণ। ভিডিওটিতে থাকা লোকটির বাংলা শব্দের বেশ কিছু উচ্চারণ অস্বাভাবিক। তার পরিহিত ইউনিফর্মের সঙ্গেও বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্মের পার্থক্য দেখা যায়। তার অঙ্গভঙ্গিও অস্বাভাবিক, যেমন অস্ত্র হাতে হাঁটাচলা করতে দেখা যায়। এ ছাড়া […]






















বিমানবন্দরে লাগেজ কাটার দাবিতে ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড
ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে । ভাইরাল এই ভিডিওটি পর্যবেক্ষণে বেশ কিছু অসঙ্গতি নজরে পড়ে। যেমন, মেঝেতে লুটিয়ে আহাজারির সময় লোকটি এক পর্যায়ে লাগেজ জড়িয়ে কান্না করতে থাকেন। পরের দৃশ্যেই ভিডিওটি থেকে লাগেজটি অদৃশ্য হয়ে যায় এবং সেখানে কেবল কিছু কাপড় দেখা যায়। আবার ভিডিওটিতে দৃশ্যমান লেখাগুলোও […]






















সেনা কর্মকর্তাদের রাজনৈতিক বক্তব্যের ভিডিওটি এআই দিয়ে তৈরি
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সাধারণত প্রকাশ্যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে এ ধরনের বক্তব্য প্রদান করতে দেখা যায়না। সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা কোনো রাজনৈতিক পক্ষ নিতে পারে না। কোনো সেনাসদস্য ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তাই […]





