ধর্ম
কবরে “অলৌকিক” আগুনের ভিডিও ভাইরাল
Published on: [post_published] কবরের মধ্যে জ্বলন্ত আগুনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এটি একটি অলৌকিক ঘটনা। কবরের মধ্যে উক্ত ব্যক্তি জীবিত অবস্থায় অনেক খারাপ কাজ করেছিল,তাই শাস্তি স্বরুপ এখন তার কবরের মধ্যে অলৌকিক উপায়ে আগুন জ্বলছে-এমন দাবি করছে কয়েকটি ফেসবুক পেজ। তবে অনুসন্ধানী সাংবাদিকরা জানাচ্ছেন, উদ্দেশ্যমূলকভাবে একটি কবরের মধ্যে দাহ্য পদার্থে আগুন জ্বালিয়ে […]



















ইসলাম গ্রহণ করলেন ডাচ নাগরিক – পুরনো ও বিভ্রান্তিকর খবর ভাইরাল
Published on: [post_published] এবার ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার-শিরোনামে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি ৯ বছর আগের খবর। তিনি ইসলাম গ্রহণ করেছেন এটা ঠিক, তবে তিনি কোনো চলচ্চিত্র নির্মাতা নন কিংবা তার নাম আরনুডো ফাওয়ান্ডার নয়। গুজবের উৎস টেক ম্যাক্স এবং আলোরপথ […]



















ঢাকার মিরপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি আড়াই বছর আগের
Published on: [post_published] সম্প্রতি “মিঠুন চক্রবর্তী নামে পরিচয় দিয়ে মন্দিরে প্রার্থনা করবে বলে প্রবেশের অনুমতি নিয়ে মূল মন্দিরের ভিতরে ঢুকে প্রতিমা টেনে হিঁচড়ে মাটিতে ফেলে ভাঙচুর চালালো রাশেদুল হাসান নামে এক দুর্বৃত্ত!!” ক্যাপশনে ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন ফেসবুকে শেয়ার হয়েছে। মূলত খবরটি প্রায় আড়াই বছর আগের। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে একাত্তর টিভিতে […]



















বাংলাদেশে কোরআন অবমাননার অভিযোগে পাকিস্তানে পূজামণ্ডপ ভেঙে ফেলা হচ্ছে?
Published on: [post_published] ১৪ অক্টোবর ২০২১ তারিখে “বাংলাদেশে কোরআন শরিফ অবমাননা করায় পাকিস্তানের পূজামণ্ডপ ভেঙে ফেলা হচ্ছে” ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে শেয়ার হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মন্দিরে হামলা-ভাঙচুর চলছে। একই ভিডিও “কুমিল্লায় পবিত্র কোরআনকে মূর্তির পায়ের উপরে রেখে অবমাননা করায় আন্দোলনে পূজামণ্ডপ ভাঙচুর” ক্যাপশনে শেয়ার হয়েছে। বাস্তবে ভিডিওটি ৪ আগস্ট ২০২১ তারিখে পাকিস্তানের পাঞ্জাব […]



















সড়ক দুর্ঘটনায় মহানবী (সাঃ) কে ব্যঙ্গ করা কার্টুনিস্টের মৃত্যু: ভুল ছবি ভুল বিবরণ
Published on: [October 6,2021] কাঠের গুড়ি ভর্তি একটি বড় ট্রাক এর ধাক্কায় ছোট একটি প্রাইকেট কার এর সামনের অংশ গুড়িয়ে গিয়েছে –এমন একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ফ্রান্সের এই গাড়ি দুর্ঘটনায় একজন কার্টুনিস্ট নিহত হয়েছেন, যিনি অতীতে মহানবী (সাঃ) এর কার্টুন একেছিলেন। ফ্যাক্টওয়াচ অনুসন্ধানে দেখতে পাচ্ছে, ঘটনাটি সত্য হলেও ঘটনার […]



















“ভারতে একসাথে কালেমা পরে মুসলিম হলেন ১০০ পরিবার” – ছয় বছর আগের খবর
Published on: [post_published] ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে “ভারতে একসাথে কালেমা পরে মুসলিম হলেন ১০০ পরিবার” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে bogra24.news নামের একটি অনলাইন পোর্টাল। মূলত খবরটি ৬ বছরের পুরনো। ৬ বছর আগের পুরোনো খবরটি তারিখ উল্লেখ না করে পুনরায় প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে বিভ্রান্তিকর সাব্যস্ত করেছে। ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে উক্ত সংবাদটি ফেসবুকের বিভিন্ন […]



















“সুইডেনে কোরআনের অবমাননা, প্রতিবাদে রাস্তায় শত শত মানুষ”- পুরনো খবর ভাইরাল
Published on: [July 21,2021] গত ১৮ই জুলাই ২০২১ থেকে ফেসবুকে সুইডেনে কোরআন শরীফ অবমাননার একটি খবর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। এসব খবরে বলা হয়, সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের রাস্তায় কোরআন শরীফের কয়েকটি কপিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দেশটির ডানপন্থী ইসলাম বিদ্বেষী একটি রাজনৈতিক দল। এর প্রতিবাদে দেশটির মুসলিমরা রাজপথে নেমে প্রতিবাদ বিক্ষোভ করছেন। […]



















“আযান নিয়ে নেইমারের খুব সুন্দর বক্তব্য” -শিরোনামে ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর
Published on: [July 20,2021] ১৯ জুলাই ২০২১ তারিখ থেকে “আযান নিয়ে নেইমারের খুব সুন্দর বক্তব্য ❤❤”- এমন শিরোনামে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। ১ মিনিট ৩৪ সেকেন্ডের এই ভিডিওতে দাবি করা হচ্ছে, নেইমার একবার প্রেস কনফারেন্সের সময় আযান শুনতে পেয়ে কথা থামিয়ে চুপ করে মন দিয়ে শুনেছিলেন। সাংবাদিকদের তখন তিনি বলেছিলেন, মুসলমানদের […]



















সিরাজগঞ্জে বৌদ্ধ পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ -পুরনো খবর নতুন করে ভাইরাল
Published on: [13 July,2021] ‘সিরাজগঞ্জে বৌদ্ধ পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ’ – শিরোনামে একটি খবর ফেসবুকে ভাইরাল হয়েছে । সোস্যাল মিডিয়া মনিটরিং সাইট -ক্রাউডট্যাংগল থেকে দেখা যাচ্ছে, গত কয়েকদিনে কমপক্ষে অর্ধলক্ষ ফেসবুক ব্যবহারকারী এই খবরে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে,ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি কোনো সাম্প্রতিক খবর নয়। বরং ২০২০ সালের পুরনো একটি খবর। ভাইরাল খবরের […]





