বাংলাদেশ
ছবিগুলো ময়মনসিংহের সাম্প্রতিক বন্যার নয়
ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আলোচিত ছবিগুলোর সত্যতা যাচাই করা হয়। অনুসন্ধানে গত ৫ অক্টোবর, ২০২৪ এর ভারতীয় গণমাধ্যম The Assam Tribune এর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ […]






















ইসলামিক বক্তা তাহেরীর মৃত্যু নিয়ে ভুয়া ফটোকার্ড
ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি খেয়াল করলে সেখানে তারিখ হিসেবে উল্লেখ করা হয় ৭ অক্টোবর ২০২৪। কিন্তু এই তারিখে চ্যানেল ২৪-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, ভাইরাল ফটোকার্ডে তাহেরীর যেই ছবিটি ব্যবহার করা হয়েছে চ্যানেল ২৪-এর ফেসবুক পেজে সেই ছবিটি ব্যবহার করে ১ অক্টোবর প্রকাশিত ভিন্ন […]






















সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টাদের সাথে সেনাবাহিনীর যুদ্ধের দাবিটি ভুয়া
এই ফেসবুক আইডি থেকে শেয়ার করা গুজবে দাবি করা হয়, উপদেষ্টাদের সঙ্গে সেনাবাহিনীর যুদ্ধ হচ্ছে যমুনায়। সমন্বয়কদের সময় ঘনিয়ে আসছে, এ কথাও বলা হয়েছে, তবে পোস্টের সঙ্গে কোন ভিডিও জুড়ে দেওয়া হয় নি। লাল রঙের এই পোস্ট শেয়ার হচ্ছে আজ ৯ অক্টোবর পর্যন্ত। এই পোস্টে দাবি করা হচ্ছে, ৩০ সেপ্টেম্বর যমুনা ভবনের সামনে ৮ জন […]






















“স্টেপ ডাউন ইউনুস” শিরোনামে ভুয়া পিটিশন লিংক বানিয়ে ফিশিং প্রতারণার চেষ্টা
বর্তমানে সারা পৃথিবী জুড়েই অনলাইন পিটিশন আন্দোলন সংগ্রামের একটি জনপ্রিয় উপায় হয়ে উঠেছে। সংখ্যায় বেশি সাক্ষর সংগৃহীত হলেই যে সব সময় এটি কাজ করে এমন নয়, তবে সচেতনতা বৃদ্ধিতে এটি ভালো ফলাফল দেয়। আবার ফিশিং লিংক দিয়ে ভুয়া পিটিশনে সাক্ষর সংগ্রহের ঘটনাও ঘটে। ফিশিং লিংক ব্যবহার করে হ্যাকাররা মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে। সম্প্রতি বাংলাদেশের […]






















ছবি দুটি সাম্প্রতিক উত্তরবঙ্গের বন্যার নয়
বিবিসি বাংলার খবরে বলা হয়, বাংলাদেশে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ায় তিস্তা নদীর পানি এমনিতেই বাড়ছে। এর মাঝে গতকাল দুই দফায় গজলডোবা বাঁধ দিয়ে প্রায় ১১ হাজার কিউসেক পানি ছেড়েছে ভারত। এবারের বন্যার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, এর একটি ছবি উত্তর কোরিয়ার। ফার্স্টপোস্টের এর একটি খবরে উত্তর […]






















উপবৃত্তি ছাড়াও শিক্ষার্থীদের স্টুডেন্ট ভাতা দেওয়ার ফটোকার্ডটি ভুয়া
৮ সেপ্টেম্বর থেকে ফেসবুকে ফটোকার্ডটি ছড়াতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: যমুনা টিভির ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল সন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায় নি। উক্ত ফটোকার্ডের দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ মূলধারার কোনো গণমাধ্যমে পাওয়া যায় নি। বানোয়াট ফটোকার্ডের নকশা, রং এবং ফন্টের […]






















যমুনা টিভির লোগো ব্যবহার করে পুলিশ নিয়োগের ভুয়া ফটোকার্ড
যমুনা টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, ভাইরাল ফটোকার্ডে বাংলাদেশ পুলিশের লোগোযুক্ত যেই ছবিটি ব্যবহার করা হয়েছে যমুনা টিভির ফেসবুক পেজে সেই ছবিটি ব্যবহার করে ভিন্ন একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি ছিল পুলিশের ৪ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর সম্পর্কিত। এই ৪ কর্মকর্তা হলেন, অপরাধ তদন্ত […]






















বাংলাদেশে চাকরি করা ভারতীয় নাগরিকের সংখ্যা কত ?
বাংলাদেশের অভ্যন্তরে ২৬ লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করছে- এমন একটি প্রচারণা দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে। ফেসবুক,ইউটিউব ছাপিয়ে ওয়াজের ময়দান এমনকি রাজনীতির রাজপথেও অনেক বক্তাই ২৬ লক্ষ ভারতীয় নাগরিকের উপস্থিতির এই দাবিটি করেছেন। তবে তাদের দাবির সপক্ষে কখনো যথাযথ তথ্যপ্রমাণ প্রদর্শন করতে দেখা যায়নি। ফ্যাক্টওয়াচের এই ফ্যাক্টফাইলে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকের সংখ্যা জানার চেষ্টা করা […]






















সেনাসদস্য নিহতের ঘটনায় পাহাড়িদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার
সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হওয়ার ঘটনার সাথে পার্বত্য চট্টগ্রাম এবং সেখানে বসবাসরত পাহাড়িদের সম্পৃক্ততার কথা দাবি করে “Zakir’s BCS specials” নামক ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। পরবর্তীতে সমালোচনার মুখে পোস্টটি ডিলিট করে দেয় পেইজ কর্তৃপক্ষ। তবে, উক্ত পোস্টের একটি স্ক্রিনশট জোগাড় করতে সমর্থ হয়েছি আমরা। তাছাড়া, সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট […]






















সেনাসদস্যদের লাঠিপেটা করছেন আদিবাসী নারীরা – এই ভিডিওটি সাত বছর আগের
এই ভিডিওটি ফেসবুকে শেয়ার হওয়া পোস্টগুলো এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ইউনিভার্সিটি আপডেট ডেইলি নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয় গত ২১ সেপ্টেম্বর। ঐ পেজ থেকে ভিডিওটি আটাশ হাজার বার শেয়ার হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘরে অনেকেই এটিকে এবারের পাহাড়ের সংঘাতের হিসেবে ধরে নিয়ে মন্তব্য করেছেন। পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান […]






















আসাম রাজ্য পুলিশের ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বিদ্রোহীদের বলে দাবি
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দুইটির অনুরূপ ভিডিও (ভিডিও-১, ভিডিও-২) সামবোর রংপি (Sambor Rongpi) নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে রিভার্স ইমেজ অনুসন্ধান পদ্ধতির সহায়তায় খুঁজে পাওয়া যায়। যেই প্রোফাইলটির পরিচিতিতে লোকেশন হিসেবে ভারতের আসাম রাজ্যের কাৰ্বি আংলং জেলার নাম উল্লেখ করা হয়। আলোচিত ভিডিও দুইটি পর্যায়ক্রমে ১৭ জুলাই এবং ৩ সেপ্টেম্বরে এই প্রোফাইল থেকে আপলোড করা হয়েছিল। […]






















পুরানো পত্রিকার ছবি বিকৃতির মাধ্যমে শেখ মুজিবকে নিয়ে অপপ্রচার
এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। অনুসন্ধান: “জাতির পিতার চশমার খাপ পতিতালয়ে” শিরোনাম সম্বলিত রোববারের দৈনিক বাংলা পত্রিকার একটি সংস্করণের প্রথম পাতার যে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা যথাযথ কিনা সেটি অনুসন্ধান করে দেখেছে ফ্যাক্টওয়াচ টিম। এই অনুসন্ধানে গত ১৪ আগস্ট ২০১৯ এ বিডিনিউজটোয়েন্টিফোরের প্রকাশিত “একদিনেই সংবাদপত্র বদলে […]





