সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণকে ঘিরে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে হাত মেলাচ্ছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি এডিট করা। মূল ছবিতে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ভাইরাল ছবিটির উৎস অনুসন্ধান করতে গিয়ে ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আজকের পত্রিকারপ্রকাশিত “নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের প্রথম সাক্ষাৎ, যা আলোচনা হলো” শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভাইরাল ছবির মতো একই স্থানে, একই পোশাকে এবং একই ভঙ্গিতে শাহবাজ শরিফের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবিটির উৎস হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) উল্লেখ করা হয়েছে।
এছাড়া, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে ওই বৈঠকের আগে তারেক রহমান ও শাহবাজ শরিফের করমর্দনের একই ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের ছবির ক্যাপশনে বলা হয়েছে, জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠকের আগে দুই প্রধানমন্ত্রী করমর্দন করেন। ছবিটির উৎস হিসেবেও PMO এর নাম উল্লেখ করা হয়েছে।
একইভাবে, পাকিস্তানের সরকারি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (APP) এর ছবির আর্কাইভেও ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের ছবি প্রকাশিত হয়েছে। সেখানে ছবির বিবরণে স্পষ্টভাবে দুই নেতার পরিচয় দেওয়া হয়েছে।
এআই-ভিত্তিক বিশ্লেষণ
ছবিটির ডিজিটাল সম্পাদনার বিষয়টি আরও যাচাই করতে দুটি এআই-ভিত্তিক ইমেজ ডিটেকশন প্রতিবেদনের ফলাফলও পর্যালোচনা করা হয়েছে।
প্রথম বিশ্লেষণে ছবিটিকে ৯৯.৯ শতাংশ সম্ভাবনায় AI-generated হিসেবে শনাক্ত করা হয়েছে। একই প্রতিবেদনে সম্ভাব্য এআই-জেনারেশন সোর্স হিসেবে Gemini 3 উল্লেখ করা হয়েছে। ওই বিশ্লেষণে ছবিটির কিছু অংশে সম্পাদনার সম্ভাব্য অঞ্চলও শনাক্ত করা হয়েছে।
এসব নির্ভরযোগ্য সূত্রে তারেক রহমানের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর এই সাক্ষাতের কোনো তথ্য পাওয়া যায়নি। বরং ছবিটির মূল সংস্করণে থাকা ব্যক্তিকে একাধিক সূত্রে শাহবাজ শরিফ হিসেবে শনাক্ত করা হয়েছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণ অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত। ছবিটির মূল সংস্করণে তারেক রহমানের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। মূল ছবিতে থাকা শাহবাজ শরিফের মুখের পরিবর্তে ভাইরাল ছবিতে বেনিয়ামিন নেতানিয়াহুর মুখ দেখা যাচ্ছে। এআই-ভিত্তিক বিশ্লেষণেও ছবিটিতে ডিজিটাল বা এআই-নির্ভর সম্পাদনার সম্ভাবনার কথা পাওয়া গেছে।
এআই-ভিত্তিক বিশ্লেষণেও ছবিটিতে ডিজিটাল/এআই-নির্ভর সম্পাদনার সম্ভাবনার কথা পাওয়া গেছে।
সুতরাং, ফ্যাক্টওয়াচ ছবিটিকে ‘বিকৃত’ হিসেবে চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণকে ঘিরে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে হাত মেলাচ্ছেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh