রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই বৈঠকের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বৈঠকে তারেক রহমান রাষ্ট্রপতির চেয়ারে বসেছিলেন। ভিডিওটিতে দেখা যায়, তারেক রহমান যে চেয়ারে বসে আছেন, তার পেছনে 'রাষ্ট্রপতি' লেখা একটি পতাকা রয়েছে। অপরদিকে রাষ্ট্রপতির পেছনে রয়েছে বাংলাদেশের পতাকা। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ারে বসেননি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ চেয়ারেই বসেছিলেন। বিভিন্ন সময়ে বাংলাদেশে রাষ্ট্রপতিদের বৈঠকের একাধিক ছবি বিশ্লেষণ করে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে বসেছিলেন, সেটিই দীর্ঘদিনের চর্চা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বৈঠকে একই চিত্র
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বৈঠকের একটি ছবি পাওয়া যায়। ২০২৪ সালের ১০ জানুয়ারি প্রকাশিত ছবিটিতে দেখা যায়, শেখ হাসিনা বৈঠকের সময় যেখানে বসে আছেন, তার ঠিক পেছনেই ‘রাষ্ট্রপতি’ লেখা একটি পতাকা রয়েছে।
ছবিটিতে আরও দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই সময় যেই চেয়ারে বসে আছেন তাতে বাংলায় লেখা রয়েছে রাষ্ট্রপতি। যেমনটি দেখা যায়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের ভিডিওটিতে।
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দায়িত্বপালনকালে এমন বৈঠকের আরও ছবি পাওয়া যায়। তবে এখানে আবার চেয়ারের শীর্ষে রাষ্ট্রপতি লেখাটি দেখা যায়নি।
যেখানে আমন্ত্রিত অতিথি ‘রাষ্ট্রপতি’ লেখা পতাকা পেছনে রেখে বসেন আর রাষ্ট্রপতির পেছনে থাকে বাংলাদেশের পতাকা।
এসব ছবি বিশ্লেষণ থেকে এটি অনুমেয় যে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের সময় যেভাবে তারা বসেছেন, সেটিই দীর্ঘদিন ধরে প্রচলিত। এর সাথে পতাকার অবস্থানের কোনো সম্পর্ক নেই। বরং কোনো কোনো ছবিতে দেখা যায়, ‘রাষ্ট্রপতি’ লেখা চেয়ারটিতেই রাষ্ট্রপতি বসছেন।
এমন প্রেক্ষাপটে ফ্যাক্টওয়াচ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রটোকল না জেনেই রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন দাবিতে প্রচারিত পোস্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
Claim: প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির চেয়ারে বসেছিলেন
Claimed By: Facebook Users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh