বাংলাদেশের সন্ত্রাসী হামলার দাবিতে ভারতের ভিডিও প্রচার

184
বাংলাদেশের সন্ত্রাসী হামলার দাবিতে ভারতের ভিডিও প্রচার
বাংলাদেশের সন্ত্রাসী হামলার দাবিতে ভারতের ভিডিও প্রচার

‘বাংলাদেশে সন্ত্রাসী হামলার’ দাবিতে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে কয়েকজনকে দরজা ভেঙে ঢুকে হামলা করতে দেখা যাচ্ছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি বাংলাদেশের কোনো ঘটনার ভিডিও নয়। ভারতের মধ্যপ্রদেশে দুই ভিন্ন সম্প্রদায়ের মধ্যকার সংঘর্ষের ভিডিও এটি।

কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

রিভার্স ইমেজ সার্চে “Lokesh Bag“ নামক একটি এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যাচ্ছে। পোস্ট করা হয়েছিলো ৭ মার্চ, ২০২৫ তারিখে। পোস্টের ইংরেজি ক্যাপশন অনুবাদ করলে দাঁড়ায় – মধ্যপ্রদেশের বাকতারা গ্রামে প্রায় ৫০০ বর্ণবাদী ব্যক্তি একটি দলিত বসতিতে নির্মম হামলা চালায়। এতে অনেকেই গুরুতরভাবে আহত হন। তারা নারী ও শিশুকেও রেহাই দেয়নি। ঘরের দরজা ভেঙে প্রাণঘাতী উদ্দেশ্যে তাদের ওপর আক্রমণ চালায়। এটাই ২১শ শতকের ভারতের চিত্র।

পরবর্তী অনুসন্ধানে ভারতীয় সংবাদ সংস্থা Zee News এর ইউটিউব চ্যানেলে গত ৭ মার্চ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভারতের মধ্যপ্রদেশের সেহোর জেলার বাকতারা গ্রামে একটি হত্যাকে কেন্দ্র করে কিরার ও দলিত সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার ঘটনা ঘটে। নিহত বাবলেশ চৌহান কিরার সম্প্রদায়ের ছিলেন। কিরার সম্প্রদায় বাবলেশ হত্যাকাণ্ডের দায় দলিতদের ওপর চাপায়। ফলে কিরার সম্প্রদায়ের সদস্যরা প্রতিশোধ নিতে দলিতদের উপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরেকটি ভারতীয় সংবাদ সংস্থা NDTV-ও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ভারতের ভিডিওকে বাংলাদেশের সন্ত্রাসী হামলা দাবিতে ছড়ানো হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

Claim:
‘বাংলাদেশে সন্ত্রাসী হামলার’ দাবিতে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে কয়েকজনকে দরজা ভেঙে ঢুকে হামলা করতে দেখা যাচ্ছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি বাংলাদেশের কোনো ঘটনার ভিডিও নয়। ভারতের মধ্যপ্রদেশে দুই ভিন্ন সম্প্রদায়ের মধ্যকার সংঘর্ষের ভিডিও এটি।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh