ফেসবুকে সংঘাতের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হচ্ছে, এটি পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের ঘটনা। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়, গত বছর নেপালের জেন জি আন্দোলনের।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি বিজেপির হামলার মতো নয়। গেরুয়া কাপড় বা পদ্ম আঁকা পতাকা দেখা যায় না। সাধারণত বিজেপির মিছিল কিংবা হামলায় পতাকা দেখা যায়।
অন্যদিকে, আলোচিত ভিডিওটিতে সংঘাতে অংশগ্রহণকারী ব্যক্তিদের পরনে নেপালের পতাকা আঁকা পোশাক দেখা যায়।পশ্চিমবঙ্গে বিজেপির হামলায় নেপালের পতাকা থাকার কথা নয়।
ভিডিওটির বিভিন্ন কি- ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে, কর্পোরেট নেপাল (Corporate Nepal) এ একটি ছবি পাওয়া যায়। ছবিটিতে সংঘাতকারিদের মোটরবাইক ভাঙতে দেখা যায়। এই ছবির সাহায্যে রিভার্স ইমেজ সার্চে একটি প্রতিবেদন পাওয়া যায়।
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, নেপালের জেন জি আন্দোলনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকা যানবাহন ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
এই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে আরও একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত এপি’র সৌজন্যে পাওয়া ছবির ক্যাপশনে লেখা – পরিবারসহ স্কুটারে থাকা এক ব্যক্তি নেপালের কাঠমান্ডুতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভকারীদের আগুনে পুড়িয়ে দেওয়া যানবাহনের ধ্বংসাবশেষ দেখতে থামেন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫।
অর্থাৎ, নেপালের জেন জি আন্দোলনে গত বছরের ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আলোচিত ভিডিওতে যানবাহন ভাঙচুর এবং আগুনের ঘটনার স্থান নেপালের সুপ্রিম কোর্ট এলাকার সঙ্গে মেলে।
পরবর্তীতে গুগল ম্যাপ ব্যবহার করে দেখা যায়, আলোচিত ভিডিওর স্থান নেপালের রাজধানী কাঠমান্ডুর সুপ্রিম কোর্ট এলাকা।
সবদিক পর্যালোচনা করে এটিই প্রতীয়মান হয় যে, আলোচিত ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়, নেপালের।
ফলে সঙ্গত কারণে, ফেসবুকে ছড়ানো পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: ফেসবুকে সংঘাতের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হচ্ছে, এটি পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের ঘটনা।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh