এআই ভিডিও দিয়ে হিন্দু নারীর জামায়াতের পক্ষে কথা বলার দাবি  

216
এআই ভিডিও দিয়ে হিন্দু নারীর জামায়াতের পক্ষে কথা বলার দাবি  
এআই ভিডিও দিয়ে হিন্দু নারীর জামায়াতের পক্ষে কথা বলার দাবি  

সম্প্রতি 'বাংলা ফ্রেশ নিউজ' নামের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। শাখা-সিঁদুর পরা এক নারীর কথা বলার এই ভিডিওটির ক্যাপশন- 'জামাতের জন্য আর চুপ থাকতে পারলেন না হিন্দু নারী।' ভিডিওতে নারীকে বলতে শোনা যায়, "জামাতের নারীরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে তা নিয়ে নারীবাদীদের কোন মাথাব্যথা নেই। অথচ জামাতের পোস্ট নিয়ে তারা জেগে উঠেছে। যেই পোস্টে জামাতের কোন দোষ নেই। তারা এই পোস্ট দেয়নি। এই পোস্ট হ্যাকাররা দিয়েছে। যা প্রমাণিত হয়েছে। তাহলে এটা সহজে বোঝা যাচ্ছে, জামাত ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমরা সব ষড়যন্ত্র রুখে দেবো। আপনারা সাথে থাকবেন।" ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি এআই দিয়ে বানানো। কোনো ধরণের ডিসক্লেইমার ছাড়াই ভিডিওটি শেয়ার করা হচ্ছে। 

পোস্টটি দেখুন এখানে। এই একটি ভিডিও ১৭ হাজার বার শেয়ার করা হয়েছে।  

ভিডিওটি পর্যালোচনা করে প্রথমেই এর অডিও অংশে অসঙ্গতি লক্ষ্য করা যায়। কন্ঠস্বরের ওঠানামা নেই, এ ধরণের অডিও সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো অডিওতে দেখা যায়। এই একই কণ্ঠস্বর এই পেজের অন্যান্য নারী কেন্দ্রিক ভিডিওগুলোতেও আছে।  

ভিডিও অংশে হিন্দু নারী- সদৃশ যাকে কথা বলতে দেখা যাচ্ছে, তার হাতের আংটি এক সেকেন্ড আগের ফ্রেমে আছে আবার পরক্ষণেই নেই। নাকের গহনা (নথ) যেটি নাক থেকে মাথার দিকে লাগানো, সেটি নাকের দিকের অংশ বদলে বদলে যাচ্ছে। এ ধরণের অসঙ্গতি সাধারণত এআই দিয়ে বানানো ভিডিওতে দেখা যায়। 

ভিডিও থেকে একটি কি-ফ্রেম নিয়ে Google SynthID’র সাহায্যে জানা যায়, এর কিছু অংশ Google AI-এর মাধ্যমে তৈরি বা এডিট করা হয়েছে। ছবিটির ভেতরে ডিজিটাল জলছাপ (digital watermark) শনাক্ত করা গেছে, যা নির্দেশ করে যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করা হয়েছে।

বাংলা ফ্রেশ নিউজ (Bangla Fresh News) নামের আইডিতে অনুসন্ধান করে দেখা যায়, নির্বাচনকে কেন্দ্র করে এই পেজটিতে জামায়াতের পক্ষে বেশ কিছু ভিডিও রয়েছে। কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। এই সব ভিডিওর অডিও অংশ হুবহু এক। এবং আলোচিত ভিডিওর নারীর কণ্ঠ এক। এ ধরণের সাদৃশ্য এআই নির্মিত ভিডিও’র ক্ষেত্রেই ঘটতে পারে।    

এছাড়া, এআই ভিডিও শনাক্তকারী টুল ‘Deepfake o metre’ এবং Hive Moderation এর সাহায্যে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হিসেবে পাওয়া যায়। 

কাজেই কৃত্রিম ভিডিওযুক্ত পোস্টগুলোকে ‘বিকৃত’ সাব্যস্ত করা হলো। 

Claim:
সম্প্রতি 'বাংলা ফ্রেশ নিউজ' নামের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। শাখা-সিঁদুর পরা এক নারীর কথা বলার এই ভিডিওটির ক্যাপশন- 'জামাতের জন্য আর চুপ থাকতে পারলেন না হিন্দু নারী।' ভিডিওতে নারীকে বলতে শোনা যায়, "জামাতের নারীরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে তা নিয়ে নারীবাদীদের কোন মাথাব্যথা নেই। অথচ জামাতের পোস্ট নিয়ে তারা জেগে উঠেছে। যেই পোস্টে জামাতের কোন দোষ নেই। তারা এই পোস্ট দেয়নি। এই পোস্ট হ্যাকাররা দিয়েছে। যা প্রমাণিত হয়েছে। তাহলে এটা সহজে বোঝা যাচ্ছে, জামাত ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমরা সব ষড়যন্ত্র রুখে দেবো। আপনারা সাথে থাকবেন।" 

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh