বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে টিকটক

460
বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে টিকটক
বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে টিকটক

সম্প্রতি ফেসবুকে কিছু ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে, জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক আগামী রোববার থেকে বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, আইনি জটিলতার কারণে টিকটকের মূল কোম্পানি চীনের ‘বাইটড্যান্স’ আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ অন্য কোনো রাষ্ট্রে টিকটক বন্ধ হবার কোনো ঘোষণা আসেনি। ভাইরাল পোস্টে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করায় ফেসবুক ব্যবহারকারীরা বাংলাদেশে টিকটক বন্ধ হচ্ছে ভেবে বিভ্রান্ত হচ্ছেন।

বিভ্রান্তির উৎস

১৫ জানুয়ারি থেকে ফেসবুকে পোস্টটি ভাইরাল হতে থাকে। কমেন্ট পর্যালোচনা করে বেশিরভাগ ব্যবহারকারীকে দেশে টিকটক বন্ধ হচ্ছে ভেবে বিভিন্ন প্রতিক্রিয়া জানাতে দেখা যাচ্ছে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান 

দেশীয় গণমাধ্যমে বাংলাদেশে টিকটক বন্ধ হওয়া সংক্রান্ত সংবাদ (,) অনুসন্ধান করতে গিয়ে জানা যাচ্ছে, আইনি জটিলতা না কাটলে আগামী ১৯ জানুয়ারি রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানিটি। বিদেশি মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্ম, যা আমেরিকানদের তথ্য সংগ্রহ এবং প্রোপাগান্ডা বা মিথ্যা তথ্য ছড়াতে ব্যবহৃত হয়, সেগুলোকে লক্ষ্য করে কংগ্রেস গত বছরের এপ্রিলে দ্বিদলীয় সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ বা এর মূল কোম্পানি থেকে বিক্রির জন্য একটি আইন পাস করে। ফলশ্রুতিতে টিকটকের মূল কোম্পানি চীনের ‘বাইটড্যান্স’ যুক্তরাষ্ট্রে রোববার থেকে টিকটক বন্ধের ঘোষণা দেয়। মার্কিন আইন অনুযায়ী, নতুন করে টিকটক অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে অ্যাপল বা গুগল অ্যাপ স্টোরে নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে যাদের ডিভাইসে ইতোমধ্যে টিকটক ইনস্টল করা আছে তারা কিছু সময়ের জন্য অ্যাপটি ব্যবহার চালিয়ে যেতে পারবেন। 

আন্তর্জাতিক গণমাধ্যম অনুসন্ধান করেও (,) একই তথ্য পাওয়া যাচ্ছে। 

তবে বাংলাদেশে টিকটক বন্ধ হচ্ছে এমন কোনো তথ্য দেশীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি। 

অর্থ্যাৎ, টিকটক বন্ধ হচ্ছে ঠিকই তবে সেটি বাংলাদেশে নয় শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। কিন্তু ভাইরাল এসব ফেসবুক পোস্টে দেশের নাম উল্লেখ না করায় অনেকেই ভাবছেন বাংলাদেশে বন্ধের কথা বলা হচ্ছে এখানে। এর উপর ভিত্তি করে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এ কারণে ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে ‘বিভ্রান্তিকর’ চিহ্নিত করছে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে কিছু ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে, জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক আগামী রোববার থেকে বন্ধ হয়ে যাবে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh