ফেসবুকে ত্বহা আদনানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে দাবি করা হয়েছে তিনি নবনির্বাচিত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন। তবে এমন দাবি ভিত্তিহীন। বিএনপির নেতৃত্বাধীন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন ববি হাজ্জাজ। ভাইরাল হওয়া ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যা মূলত যমুনা টেলিভিশনের ফটোকার্ডের আদলে বানানো।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ত্বহা আদনান একটি সাদা চেয়ারে বসে আছেন। তার পেছনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি লোগো এবং ডান পাশে বাংলাদেশের পতাকা রয়েছে। তার সামনে থাকা একটি ক্রেস্টে লেখা— “আবু ত্বহা মোহাম্মাদ আদনান, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।”
একই ছবি দুটি ভিন্নভাবে ছড়িয়েছে। একটি ছবিতে দেখা যায়, তার পেছনে দুজন সেনা সদস্য দাঁড়িয়ে আছেন। অন্য ছবিতে কোনো সেনা সদস্য নেই। পুরো বিষয়টি যমুনা টিভির ফটোকার্ডের ওপর বসানো হয়েছে।
মূল ঘটনা হলো, ত্বহা আদনান নবনির্বাচিত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন এমন দাবিটি মিথ্যা। বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ভাইরাল ছবিটি এআইয়ের সাহায্যে বানানো হয়েছে। যমুনা টিভির ফটোকার্ডের আদলে তৈরি এই ফটোকার্ডটিও এআই দিয়ে বানানো। ফটোকার্ডে জেমিনির একটি লোগোও দৃশ্যমান রয়েছে।
তাই সার্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে এমন দাবিগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
Claim: ফেসবুকে ত্বহা আদনানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে দাবি করা হয়েছে তিনি নবনির্বাচিত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন।
Claimed By: Fcaceboo Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh