সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মন্দিরে গিয়ে “তৌহিদী জনতা” নামাজ পড়ছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি বাংলাদেশের নয়। বরং গত সেপ্টেম্বর মাসে ভারতের উত্তর প্রদেশে একটি মন্দির প্রাঙ্গণে অসাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে রামলীলা ও নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হওয়ার দৃশ্য।
আলোচ্য ভিডিও থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংবাদ সংস্থা অমর উজালার ২৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ প্রকাশিত একটি প্রতিবেদনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
জানা যাচ্ছে, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ভারতের উত্তর প্রদেশের কাশীর লাট ভৈরব মন্দির প্রাঙ্গণে অসাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে রামলীলা এবং নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। কাশীর প্রাচীন ঐতিহ্যের অংশ হিসেবে ৫০০ বছরেরও বেশি সময় ধরে এটি পালিত হয়ে আসছে। লাট ভৈরব মন্দিরের মঞ্চে একদিকে রামচারিতমানসের চতুষ্পদী উচ্চারিত হয়, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করেন। প্রায় ৫৭৪ বছর ধরে চলে আসা এই ঐতিহ্যে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মিলন ঘটে।
ভারতের অপর দুটি সংবাদ সংস্থা এবিপি লাইভ এবং ইটিভির প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যাচ্ছে।
তাই উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মন্দিরে গিয়ে “তৌহিদী জনতা” নামাজ পড়ছেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh