ট্রাফিক পুলিশের বাঁচার আর্তনাদ দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো ঘটনা 

26
ট্রাফিক পুলিশের বাঁচার আর্তনাদ দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো ঘটনা 
ট্রাফিক পুলিশের বাঁচার আর্তনাদ দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো ঘটনা 

ফেসবুকে বাংলাদেশ ট্রাফিক পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির ২৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ওই ব্যক্তিকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে আকুতি করতে শোনা যাচ্ছে। ভিডিওটি সংবাদমাধ্যমের পেজসহ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, একজন ট্রাফিক পুলিশ বাঁচার জন্য আর্তনাদ করছেন। কোথাও দাবি করা হচ্ছে, লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে বিএনপি কর্মীকে মামলা দেওয়ার কারণে তাকে আহত করা হয়েছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়৷ এটি একটি সাজানো ভিডিও। ফেসবুকে বিভিন্ন বিষয়ে কনটেন্ট নির্মাণকারী একটি পেজ ভিডিওটি তৈরি করেছে।

বাস্তব দাবিতে প্রচারিত সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ভিডিওটি দেখুন- টাইমস অব বাংলাদেশ। 

অন্যান্য পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। 

ভিডিওর ঘটনাটি কোথায় ঘটেছে তা সংবাদমাধ্যমের ফেসবুক পেজসহ অন্যান্য পোস্টগুলোর কোথাও উল্লেখ করা হয়নি। 

পরবর্তীতে দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ‘TeAm RAMS’ নামের একটি ফেসবুক পেজে ৫ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। 

এই ভিডিওর সঙ্গে আহত ট্রাফিক পুলিশের আর্তনাদ দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটির শুরুর অংশ এবং শেষদিকে ৪ মিনিট ৩০ সেকেন্ড থেকে ৪ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত অংশের মিল রয়েছে। পেজটিতে গতকাল শুক্রবার (২৬ জুন) এটি আপলোড করা হয়। ‘ট্রাফিক পুলিশের জীবন’ ক্যাপশনে আপলোড করা হয়।

পুরো ৫ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পুরো ভিডিওটি স্ক্রিপ্টেড অর্থাৎ সাজানো ঘটনা।

এ ছাড়া পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে ট্রাফিক পুলিশের চরিত্রে থাকা ব্যক্তিটি অন্যান্য ভিডিওতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

এমন কিছু ভিডিও পাবেন এখানে, এখানে, এখানে। 

এসব বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে, ট্রাফিক পুলিশের আর্তনাদ দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি একটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও, বাস্তব কোনো ঘটনার নয়। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
বাঁচার জন্য ট্রাফিক পুলিশের আ'র্ত'না'দ!

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh