হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দাবিতে ভুয়া ফটোকার্ড 

63
হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দাবিতে ভুয়া ফটোকার্ড 
হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দাবিতে ভুয়া ফটোকার্ড 

সম্প্রতি ফেসবুকে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ডের ছড়িয়ে পড়ছে। সেখানে উল্লেখ করা হচ্ছে, “হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উমামা ফাতেমার”। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, দৈনিক আমার দেশ এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, পত্রিকাটির নাম ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

দৈনিক আমার দেশ এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেছে কি না তা জানার জন্য শুরুতেই তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ই-পেপারে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে উমামা ফাতেমার যৌন হয়রানির অভিযোগ সংক্রান্ত কোনো খবর বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

এরপরে আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত আসল ফটোকার্ডের সাথে ভাইরাল হওয়া ফটোকার্ডটির তুলনা করা হয়। এর ফলে কিছু সুস্পষ্ট অসঙ্গতি ধরা পড়ে। অফিসিয়াল ফেসবুক পেজে ব্যবহৃত আসল ফটোকার্ডের লোগোর নিচে লাল হরফে “স্বাধীনতার কথা বলে” স্লোগানটি লেখা থাকে। পক্ষান্তরে, ভাইরাল হওয়া ভুয়া ফটোকার্ডটিতে “আমরা জনগণের পক্ষে” এবং “দেশের মানুষের কথা বলে” সংবলিত একটি ভিন্ন লোগো ও স্লোগান ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, অফিসিয়াল ফরম্যাটের সাথে কোনো মিল নেই। 

এই অসঙ্গতিগুলো বিবেচনা করে ফেসবুক থেকে এই ছবি নিয়ে এআই ডিটেকশন টুল ‘SynthID’ এবং ‘Hive Moderation’ দিয়ে যাচাই করা হয়। SynthID জানায় যে, ছবিটি OpenAI ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে। এছাড়া, ‘হাইভ মডারেশন’ (Hive Moderation)- বিশ্লেষণ করে জানায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, মূলধারার কোনো গণমাধ্যমে কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে উমামা ফাতেমা কর্তৃক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে এমন অভিযোগের কোনো খবর পাওয়া যায়নি। তাছাড়া, হাসনাত আবদুল্লাহ এবং উমামা ফাতেমা দুজনের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও এই ধরনের কোনো অভিযোগ বা মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

তাই সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া ফটোকার্ডের সাথে সংশ্লিষ্ট দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে। 

Claim:
হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উমামা ফাতেমার

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh