বিশাল জনসমাগমের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বাবার জানাজার ভিডিও এটি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি গত ১৫ সেপ্টেম্বর ভারতের ভূপালে আসাদউদ্দিন ওয়াইসির জনসভার একটি ভিডিও।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি- ওয়ার্ড সার্চে কালবেলার একটি প্রতিবেদন পাওয়া যায়। এ বছরের ৫ অক্টোবর প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, “বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বাবা আব্দুল জলিল মারা গেছেন। গত ৫ অক্টোবর তার মৃত্যুর খবর জানা গেছে। খবরটি জাকির হোসাইন নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।” এই প্রতিবেদনের সঙ্গে জানাজার কোনো ছবি নেই।
অন্য একটি পোস্টে জানাজার কিছু ছবি পোস্ট করে জাকির হোসাইন বলেছেন, হাজারো মানুষের ভালোবাসায় আমার বাবার শেষ বিদায়। এই ছবিগুলোর সঙ্গে আলোচ্য ভিডিওর মিল নেই।
আলোচ্য ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ‘Factly’র একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। গত ৬ অক্টোবর প্রকাশিত এই প্রতিবেদনে দেখা যায়, এই ভিডিও ভারতে ছড়িয়েছে, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবরে মুম্বাইয়ের শিবাজী পার্ক ময়দানে ভারতের ককরোচ পার্টির সমাবেশের ভিডিও হিসেবে।
Factly’র ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে নেওয়া স্ক্রিনশট
এই ফ্যাক্টচেক প্রতিবেদনে দেখা যায়, ভিডিওটি মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের। এটি এআইএমআইএম (AIMIM) সভাপতি আসাদউদ্দিন ওয়েইসির আয়োজিত জনসভার। মধ্যপ্রদেশ বিধানসভায় পাস হওয়া অভিন্ন দেওয়ানি বিধি বিলের বিরুদ্ধে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর ভোপালের সেন্ট্রাল লাইব্রেরি গ্রাউন্ডে এই সভাটি অনুষ্ঠিত হয়েছিল। এই ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল রয়েছে এবং এটি ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে পাওয়া যায়। কাজেই এটি ৫ অক্টোবরের জানাজার আগে থেকেই অনলাইনে রয়েছে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে এএনআই (ANI)’র একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, এ বছরের ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হয়েছে।
কাজেই আলোচ্য ভিডিওটি জাকির হোসাইনের বাবার জানাজার নয়। ফলে এ ধরনের ফেসবুক পোষ্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: বিশাল জনসমাগমের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বাবার জানাজার ভিডিও এটি।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh